সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আরও ২ জনের মৃত্যুতে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। আজ রবিবার (১৭ মার্চ) সকালে দগ্ধ আরও ২ জন চিকিৎসাধীন মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভোর সাড়ে ৫টায় মারা যান আরিফুল ইসলাম (৩৮) ও সকাল পৌনে ৭টায় মারা যান মহিদুল খান (২৫)।

২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎস ডা. পার্থ শঙ্কর পাল। তিনি বলেন, আরিফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ ও মহিদুল খানের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

আরিফুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। তিনি একটি পোশাক কারখানার আয়রন ম্যান ছিলেন।

মহিদুল খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর বেড়াকোলা খাপারা গ্রামে। পেশায় তিনি গার্মেন্টস জুট গোডাউনের শ্রমিক ছিলেন।

শনিবার রাত পৌনে ৮টার দিকে বার্ন ইন্সটিটিউটের আইসিইউ-তে মারা যায় তৈয়বা নামের ৩ বছরের শিশু।

চিকিৎসাধীন শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন মারা যান। বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন।

—-ইউএনবি