সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন। এরপর নিরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। সকল অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া দিবসটি উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে। অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে।