সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে সিসিকের অভিযান

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে অবৈধভাবে ফুটপাত দখলকারী বিভিন্ন রেস্তোরাঁ ও দোকান মালিকের বিরুদ্ধে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বেজিৎ দেব ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

নগরীর বন্দরবাজার থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, মীরবক্সটুলা, নয়াসড়ক পয়েন্ট সহ আশেপাশের এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর গ্যাসের চুলা রেখে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করায় নগদ অর্থ ২৮ হাজার টাকা আদায় করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন কতৃর্পক্ষ। ফুটপাতে অবৈধ স্থাপনা এবং রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে।