সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় মহাসড়কের শার্শা উপজেলার আমড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মাহাবুর রহমান।

গুরুতর আহত আলমগীর হোসেন (৪০) ও মিলন হোসেন (৩৯) একই গ্রামের যথাক্রমে মৃত হারুন অর রশিদের ও আব্দুল মালেকের ছেলে।

নাভারন হাইওয়ে থানা পুলিশের এসআই মফিজুর রহমান জানান, মাহাবুব, আলমগীর ও মিলন ব্যবসায়িক কাজে বেনাপোল যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনে থাকা অন্য একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা তিনজন সড়কে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে মাহাবুর ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহতাবস্থায় আলমগীর ও মিলনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন কর্মরত চিকিৎসক।

এসআই মফিজুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি