সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন।

—-ইউএনবি