সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল স্বাভাবিক

লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘণ্টা নাটোরের ইয়াছিনপুর স্টেশন এলাকায় আটকা ছিল। এ সময় ব্যাহত হয় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আাসা ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ৮টা ২০ মিনিটে নাটোর স্টেশন ছাড়ার পর ইয়াছিনপর স্টেশনের কাছাকাছি পৌঁছালে সিঙ্গেল লাইনে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে যায়।

তিনি আরও বলেন, দুর্গম স্থানে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়। রাত সাড়ে ১০টার দিকে নাটোরের আব্দুলপুর জংশন থেকে মালগাড়ির ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানে ইঞ্জিন পরিবর্তনের পর রাত ১১টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আসাদুজ্জামান বলেন, এ সময় খুলনা মেইলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।

—-ইউএনবি