সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাভারে ডাকাতি, হাত-পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

সাভারে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছেন।

বৃহস্পতিবার (২১) ভোররাতে সাভার পৌর এলাকার মধ্যে রাজাশন এলাকার নুরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়িটির সদস্যরা জানান, ভোররাতে দোতলা বাড়ির ছাদের গেট দিয়ে ৬ জন পুরুষ ও ১ জন নারী প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান তারা।

পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ডাকাতদের আটকের চেষ্টা চলছে।

—–ইউএনবি