সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

গঙ্গাচড়া উপজেলায় বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ধর্মীয় নেতৃবর্গ ও স্থানীয় সুধীজনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত্ব হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টায় গঙ্গাচড়া মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি ফাউন্ডেশনের সভা কক্ষে গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত্ব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আলহাজ রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোছা: রেলিজা বেগম, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেসালিষ্ট শুভা তালফা, গঙ্গাচড়া ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ মো: ফারুক হোসেন, এপলো দাশ, খ্রীস্টিনা ও ধর্মীয় নেতৃবর্গ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় বক্তাগণ বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচী,লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, বাল্যবিবাহের কারণ ও প্রতিকারের উপায়সহ বিভিন্ন দিক নির্দেশনা, মতামাত ও সুপারিশমালা পেশ করেন। অনুষ্ঠানে ৪টি ইউনিয়নের মোট ৭০ জন ইমাম ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় ১২ জন প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন প্রকারের সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ ।