সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৯ জন হলেন- আব্দুল করিম, হাবিবুর রহমান, আব্দুল হান্নান, কামরুজ্জামান, সোহেল রানা, রাজু, দুলাল, রবিউল ও শাহিদ। তাদের সবার বাড়ি গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায়।

শুক্রবার সকালে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী কেডিসি পাড়ায় নিয়মিত বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল এবং এলাকাটি মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছিল।

স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

—–ইউএনবি