সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুর টিটিসি পরিদর্শণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন বৃহস্পতিবার বিকেলে গার্মেন্টস ট্রেডের ল্যাব-২ উদ্বোধন করেন ।

তিনি বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন, হাউসকিপিং ও ভিডিও ক্লাস পরিচালনা করেন। পরিদর্শন শেষে মত বিনিময় সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মোঃ রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব সৌরেন্দ্র নাথ সাহা, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান একান্ত সচিব শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিবুল হাসান রুমি , ডিইএমও সহকারী পরিচালক আমেনা পারভিন প্রমূখ । এতে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মোঃ নাজমুল হক ।

অতিথিদের আগমনে শুরুতে ফুল দিয়ে বরণ করেন টিটিসি প্রশাসন, পরে টিটিসি’র কার্যক্রম পরিদর্শন, গার্মেন্টস ট্রেড শাখার উদ্বোধন ও টিটিসি’র সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে বর্তমান সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় সচিবের সফর সঙ্গী ও টিটিসি’র কর্মকর্তা-কর্মচারি এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।