সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরল প্রবাসীর লাশ

মৃত্যুর ২০ দিন পর ইতালি থেকে দেশে ফিরল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের প্রবাসী আবু বক্করের লাশ।

বৃহস্পতিবার (২১ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার লাশ। পরে নিজ গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

আবু বক্কর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের ঈদগাহ পাড়ার সওদার মণ্ডলের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার প্রয়োজনে ১৪ বছর আগে ওমানে যান আবু বক্কর, তারপর ওমান থেকে যান দুবাইয়ে। এভাবে কয়েক দফায় দেশ বদলের পর অবৈধ পথে যান ইতালিতে। প্রায় তিন বছর থাকার পর গত ১ মার্চ আবু বক্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই মৃত্যুবরণ করেন।

আবু বক্করের বাবা সওদার বলেন, আমার ছেলে দীর্ঘ ১৪ বছর আগে বিদেশে যায়। একটি ফার্মে কাজ করতেন। গত ১ মার্চ সকাল ৮টার দিকে ওই দেশে থাকা ছেলের বাংলাদেশি সহকর্মীরা ফোন করে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। ছেলের মুখটি দেখার জন্য দীর্ঘ ২০ দিন আমরা অপেক্ষায় ছিলাম। ছেলের মুখটি দেখতে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া।

—–ইউএনবি