সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুরাতন বাজারের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের গাউছিয়া মার্কেটের পাশে পুরাতন বাজারে (কাচা বাজার) শনিবার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাত ৩টা ৩৫ মিনিটে কাচা বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (ইনসিডেন্ট কমান্ডার) সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় হার্ডওয়্যার, টায়ার-টিউব ও সবজির কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মানুষের উপচেপড়া ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের হিমশিম খেতে হয়েছে।

—–ইউএনবি