সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মুন্সিগঞ্জে ২২ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে

মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দির সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানার আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সোমবার বেলা ১১টায়।

এই আগুন নিয়ন্ত্রণে রোবটিক অগ্নিনির্বাপক যন্ত্রও ব্যবহার করা হয়। পুরোপুরি নেভাতে এখনো চলছে কাজ।

১০ বছরের ব্যবধানে এমন ভয়াবহ আগুনের পুনরাবৃত্তি ঘটেছে। এর কারণ অনুসন্ধানে সোমবার সকাল থেকে কাজ করছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আশপাশের ফ্যাক্টরিগুলোতে আগুন ছড়াতে পারেনি। এতে কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে, আর তাই আগুন অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে এই ফ্যাক্টরির আগুন নেভাতে সময় লেগেছিল পাঁচ দিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতি ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো মাসুদুল আলম বলেন, আগুনের এই পুনরাবৃত্তির কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পাঁচ সদস্যদের কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। কমিটি সাত কর্মদিবসে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

—-ইউএনবি