সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কক্সবাজারে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

কক্সবাজার শহরে নিজ ঘর থেকে রিনা আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় ঘটনাটি ঘটে।

রিনা আক্তার কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবু নাছের ওসমানির স্ত্রী।

যে বাড়িতে খুন হয়েছে সেটি তাদের নিজস্ব ভবন। তিনতলা বিশিষ্ট এই ভবনের দুইতলায় থাকেন তারা।

নিহতের স্বামী বলেন, তিনি তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে ছিলেন। পরে বাড়িতে এসে দেখেন স্ত্রীর গলাকাটা লাশ খাটের উপর পড়ে রয়েছে।

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু বলেন, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন বাড়ি লুট করার পর ওই নারীকে জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা।

তিনি পুলিশকে প্রকৃত ঘটনা বের করার দাবী জানান।

এদিকে এই ঘটনায় নিহতের স্বামী আবু নাছের ওসমানিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এছাড়াও বাড়ির কেয়ারটেকার এবং দুই তলার আরেকটি ফ্ল্যাটে ভাড়া থাকা এক রোহিঙ্গা নারীকেও হেফাজতে নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যে দা দিয়ে জবাই করা হয়েছে সেটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্তে বিস্তারিত উঠে আসবে বলে জানান তিনি।

—–ইউএনবি