সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন মিয়ার (১৯) মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার জাওরানি সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হয়।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, বিএসএফের হেফাজতে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবক লিটন চিকিৎসাধীন মারা যান। বুধবার রাত সাড়ে ১০টায় হাতীবান্ধা উপজেলার জাওরানি সীমান্তে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপুর সীমান্ত পিলার নম্বর ৯২৩ এর পাশ দিয়ে কয়েকজনসহ গরু আনার জন্য ভারতের প্রবেশ করেছিলেন লিটন। এ সময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়ানের রারথার বিওপি ক্যাম্পের টহলের সামনে পড়ে যান তারা।

তাদের দেখে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে লিটন মিয়া গুলি বিদ্ধ হয়ে গরুতর আহত হন। বাকিরা পালাতে সক্ষম হন। আহত লিটনকে বিএসএফ সদস্যরা তাদের বিওপি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।

—–ইউএনবি