সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম

ঢাকার সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিস।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে সকালে বেড়াইদ এলাকায় জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিসকে পিটিয়ে গুরুতর আহত করে জাকির গং ও তার লোকজনেরা। এ সময় তারা লাঠি-সোটা দিয়ে একটি অফিসও ভাঙচুর করেন।

আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

—-ইউএনবি