সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

সিলেটে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ফকির মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাকিব নামে এক অটোরিকশা চালক।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফকির বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে এবং আহত রাকিব সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত যুবক রাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য খন্দকার জাফর ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি