সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বগুড়ায় ওষুধের গোডাউনে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক :

বগুড়ায় বহুতল বাণিজ্যিক বিপণীবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে ওষুধের গোডাউনে আগুন লেগেছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীসহ দুইজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে বলে জানিয়েছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, সম্ভবত সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিন্তু আগুনের কারণে ৬ তলায় যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর ব্যবস্থা করেন।