সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ সদরে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ধ্বসে জুবায়ের (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় সেখানে কর্মরত আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকার ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে।

নিহত জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্মাণাধীন সেতুর গার্ডারে তিনজন শ্রমিক কাজ করছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনটি গার্ডার ধ্বসে পরে। এ সময় জুবায়ের গার্ডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

—–ইউএনবি