সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ছুটি শেষে ১৫ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত একটানা ৭ দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, বিষয়টি অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। ১৫ এপ্রিল সকাল থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

—-ইউএনবি