সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির মামলায় গ্রেপ্তার ১২

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডে ডাকাতির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় ডাকাত দলের সদস্যেদের হামলায় দুইজন আনসার সদস্যসহ বিদ্যুৎকেন্দ্রের তিনজন নিজস্ব নিরাপত্তাকর্মী আহত হন।

আহতরা হলেন- আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও হাবি কামাল পাশা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বৃহস্পতিবার রাতে ৩ নম্বর আনসার ব্যাটেলিয়নের হাবিলদার সহীদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামউল্লেখসহ আরও অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ এহাজরভুক্ত ১২ আসামিকে গ্রেপ্তার করে।

মামলার বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একদল ডাকাত বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। এসময় তারা ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সাইজের ১ হাজার ৫০০ কেজি লোহার রড নিয়ে যায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বাড়ি বাগেরহাটের রামপাল এবং খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

—–ইউএনবি