সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলায় কালিয়ারভাংগা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গরিব অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হয়।

পরে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আল আমিন নামে একজনকে সিলেটে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

—-ইউএনবি