সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে ঈদের আগে বেড়েছে মুরগির দাম

পবিত্র ঈদুল ফিতরের বাকি রয়েছে আর কয়েকদিন। সিলেটে এর আগে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগির দাম বাড়িয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও যা ২১০ থেকে ২১৫ টাকা দরে বিক্রি হয়েছিল। বাজারগুলোতে সোনালি মুরগির কেজি ৩৩০-৩৫০ টাকা, আর দেশি মুরগি ৬৩০ থেকে ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর আম্বরখানার বাসিন্দা মাহিন অভিযোগ করেন, ‘ঈদকে সামনে রেখে এক শ্রেণীর ব্যবসায়ী ইচ্ছা করে দাম বাড়িয়েছেন। বৃহস্পতিার ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজিতে কিনতে পারলেও আজ (শুক্রবার) কিনতে হচ্ছে ২৩০ টাকা কেজিতে। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। বিক্রেতারা বলছেন ঈদে নাকি আরও দাম বাড়বে। এমনটি হলে কীভাবে বাঁচব! বাজারে সব জিনিসের দাম বাড়তি।’

বাজার নিয়ন্ত্রণে সরকারের তদারকির অভাব রয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, ঈদ সামনে রেখে মুরগির দাম আরও বাড়তে পারে। সিলেটের বাজারে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগিরসহ সব ধরনের মুরগির দাম পাইকারি বাজারে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগির দাম বাড়িয়েছেন। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়া ঈদে পরিবহন খরচ বাড়ায় মুরগির দামে প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা।

—-ইউএনবি