সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীর আগারগাঁওয়ে বাবা-ছেলের লাশ উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসা থেকে স্বামী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আগারগাঁওয়ের তালতলার একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সবুজ ও তার ছেলে শাহদাব (১৮)।

তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি রুবায়েত ফেরদৌস জানান, সন্ধ্যায় আগারগাঁওয়ের তালতলার মোল্লাপাড়া সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় সবুজের মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী সবুজ ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। কয়েক বছর আগে চাকরি ছেড়ে বিভিন্ন খাতে বিনিয়োগ করলেও লোকসানে পড়েন। ফলে অর্থের অভাবে হতাশায় ভুগছিলেন তিনি।

এডিসি আরর বলেন, ‘ধারণা করা হচ্ছে, ছেলে ও মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়।’

তিনি বলেন, ‘ঘটনার সময় তার স্ত্রী প্রাইভেট টিউশনির জন্য বাড়ির বাইরে ছিলেন।’

—-ইউএনবি