সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরাজগঞ্জে পিকআপভ্যান উল্টে পোশাক শ্রমিক নিহত, আহত ১৫

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় পিকআপভ্যান উল্টে রেহানা খাতুন নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রেহানা লালমনিরহাট জেলা সদরের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে রেহানা খাতুনের মৃত্যু হয়। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

—–ইউএনবি