সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গোবিন্দগঞ্জে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার গোবিন্দগঞ্জের মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘনা ঘটে। নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে হাইওয়ে থানার অদুরে কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাড়িয়ে ছিলো।এ সময় রংপুরগামী হানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনা স্থলে নিহত হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় ব চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অটোরিকশা চালক রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।