সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৪০টি টিনশেড ঘর

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৪০টি টিনশেডের ঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বস্তির ৪০টির মতো টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিছু টিনশেডের ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এখন পর্যন্ত হতাহতের ঘটনা শোনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তা তদন্তের পর জানা যাবে।

—–ইউএনবি