সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে নিহত ২, আহত ২০

ময়মনসিংহের তারাকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোদালধর বাজারের কাছে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাকবলিত বাস ২টি সড়কের পাশে জমিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। লাশ উদ্ধারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—–ইউএনবি