Skip to content

LIVE 53'
Iraq
1-2
Norway
Source: ESPN

বরেন্দ্রর সেচ পাম্পের পিলার ভেঙে প্রাণ গেল স্কুলছাত্রের

লালমনিরহাটের আদিতমারীতে বরেন্দ্র সেচ পাম্পের পিলার ভেঙে আল-আমিন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রইসবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আল আমিন ইসলাম ওই এলাকার কাদের ইসলামের ছেলে ও রইসবাগ হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে ভুট্টা খেতে মায়ের সঙ্গে কাজ করতে যায় আল আমিন। এসময় পানি পান করতে পাশের বরেন্দ্রর গভীর নলকূপের কাছে গেল পা পিছলে পরে যায়। এ সময় সিমেন্টের উঁচু বিদ্যুতের খুঁটি ধরলে জরাজীর্ণ খুঁটি তার মাথায় ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, বরেন্দ্রর গভীর নলকূপের বিদ্যুতের খুঁটিগুলো ৮ থেকে ৯ বছরের পুরোনো। যত্ন না নেওয়ায় এসব বিপজ্জনক হয়ে উঠেছে। যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—–ইউএনবি