সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রিমান্ডে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

একাধিক অপরাধের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল স্লাটারকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার পুলিশের বরাতে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, সোমবার অস্ট্রেলিয়ার মারুচাইদোরে ম্যাজিস্ট্রেট আদালতে স্লাটারের বিরুদ্ধে মামলা উপস্থাপন করা হয়। জানা গেছে, ঘরোয়া সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি ও হয়রানি, রাতে অন্যের ঘরে বেআইনিভাবে অনুপ্রবেশ, শারীরিকভাবে আক্রমণ ও জামিনের শর্ত ভঙ্গসহ ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১২ এপ্রিলের মধ্যে স্লাটারের বিরুদ্ধে সর্বমোট ১৯টি অভিযোগ গঠন করা হয়েছে।

এজন্য তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) আবারও আদালতে তার মামলা উপস্থাপন করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে বেশ উজ্জ্বল ছিলেন স্লাটার। জাতীয় দলের হয়ে ৭৪টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেলেন এই ক্রিকেটার। সাদা পোশাকে আছে ১৪টি সেঞ্চুরি। ওয়ানডেতে ২৪.০৭ গড়ে রান করেছেন ৯৮৭। ২০০৪ সালে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নাম করেন সাবেক এই ক্রিকেটার।