সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় তেজগাঁওয়ে ট্রেন চলাচল বিঘ্নিত

অনলাইন ডেস্ক :

রাজধানীর কারওয়ান বাজারের কাছের রেললাইনে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে উল্টো দিক থেকে আসা ট্রেনও আটকে থাকে। সকাল ১০টার দিকে লাইনচ্যুত বগি ছাড়াই ট্রেনটি চলা শুরু করে।

ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ম্যানেজার মাসুদ সরোয়ার জানান, আজ (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা অভিমুখী আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের একটি ট্রেন তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়।  এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।