সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে বিনার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সিটিউট (বিনা)কর্তৃক উদ্ভাবিত ফসলের উন্নত জাত পরিচিতি এবং বোরো ধানের আন্ত:পরিচর্যা চাষাবাদ কলাকৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার দিনব্যাপী রংপুর বিনা উপকেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম , সভাপতিত্ব করেন বিসিসিটিএফ বিনা অঙ্গের প্রকল্প পরিচালক সিএসও ডক্টর সাকিনা খানম । বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইয়াসিন খান , বিসিসিটিএফ এর পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান ,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচারকের পক্ষে জেলা প্রশিক্ষক কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক, বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলী , বিএডিসির উপপরিচালক মো: মাসুদ সুলতান।

এ সময় আরও বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা, মো: মাহমুদুল হোসেন ও মোতাব্বের রহমান প্রমূখ ।

“পরমানু কৌশলের মাধ্যমে হাওড়, চরাঞ্চল, লবনাক্ত ও পাহাড়ী অভিযোজন” প্রকল্পরে অর্থায়নে বিনা রংপুরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অতিদপ্তরের সহযোগীতায় কৃষক প্রশিক্ষণের বাস্তবায়ন করা হয় ।

এতে রংপুররে ৮ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কিষান-কিষানীসহ ৮০ জন ”বিনা উদ্ভাবিত বোরো ধানের চাষাবাদ কলাকৌশল ও বীজ সংরক্ষণ চাষাবাদ কলা কৌশল ও আন্ত:পরিচযার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন ।