সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যাত্রীসেবার মানোন্নয়নে বিমানে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

যাত্রীসেবার মান ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বাড়াতে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় অ্যাসিস্ট্যান্টদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়াতে নতুন নিয়োগ পাওয়া গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহক সেবা) মো. মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন বিমানের অন্যান্য পরিচালকরাসহ বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

গত ১ বছরে বিমানের বিভিন্ন পদে ১ হাজার ১০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ৫৫০ জনের নিয়োগ প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়াতে প্রায় ১ হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে।

—–ইউএনবি