সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

চট্টগ্রাম ও আশপাশের জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকেনো ডিসকাভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে।

মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।

এ ব্যাপারে নগরীর পতেঙ্গাস্থ আবহাওয়া দপ্তরে ফোন করে কোনো তথ্য পাওয়া যায়নি।

—–ইউএনবি