সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেহেরপুরে ২টি ট্রলির সংঘর্ষে চালক নিহত, আহত ৫

মেহেরপুর-মহাজনপুর সড়কে ২টি ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও ৫ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক বোঝাই ট্রলির চালক লিটন আলী (৩৮) মুজিবনগর উপজেলার বাবরপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

আহত হয়েছেন মুজিবনগর উপজেলার বাবুরপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক বহনকারী পাওয়ার ট্রলির সুমন (২০), ইদ্রিস (৪৫), দেলোয়ার (২৬), নজরুল (৬৫) ও আহসান (২০)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত জানান, শ্রমিক বোঝাই পাওয়ার ট্রলিটি কাজ শেষ করে মেহেরপুর-মহাজনপুর সড়ক দিয়ে বাবুরপাড়ায় ফিরছিলেন।

ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই অপর একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পাওয়ার ট্রলির চালক লিটন আলীর মৃত্যু হয়।

ওসি বলেন, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

—–ইউএনবি