সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

৫৯টি আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি

৫৯টি অনিবন্ধিত ও অবৈধ ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রবিবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইপিটিভি সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করতেই এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিভিশনে প্রচারিত কনটেন্ট ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপিটিভি। বিটিআরসি কেবল লাইসেন্সধারী আইএসপি (ইন্টারনেট সেবাদাতা) প্রতিষ্ঠানকে আইপিভিত্তিক ডেটা সার্ভিসের (যেমন স্ট্রিমিং সেবা, আইপিটিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে।

বিটিআরসির আইপিটিভি সেবার অনুমোদন পেয়েই আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুধু তাঁদের গ্রাহকদেরই প্রদর্শন করতে পারবেন। তবে প্রতিটি চ্যানেল বা অনুষ্ঠান বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/ অনুমোদন/ ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হবে।

বিটিআরসি আরও বলেছে, সাম্প্রতিক সময়ে দেখা করা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ ফেসবুক/ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে, যার কোনো বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া সম্প্রচার অনৈতিক ও টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়। এজন্য ইতোমধ্যে এ ধরনের ৫৯ টি অনিবন্ধিত অবৈধ আইপিটিভি কমিশন থেকে বন্ধ করা হয়েছে। এ সকল কার্যক্রমের সাথে বিটিআরসির আইপি ভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর কোন সংশ্লিষ্টতা নেই।

—ইউএনবি