সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাগেরহাটে ট্রাকচাপায় ভ্যান অরোহী ৩ জন নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ আরোহী নিহত ও ১ জন আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট জেলার রামপাল উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ভ্যানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।

ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং একই উপজেলার গাববুনিয়া কুমলাই গ্রামের মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালক সাফায়েত হোসেনকে (১৯) আটক করেছে। সায়ায়েত হোসেনর বাড়ি যশোর জেলার চৌগাছা এলাকায়।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, খুলনাগামী একটি ট্রাক রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। পুলিশ নিহত ৩ জনের লাশ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

—–ইউএনবি