সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভোলায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১৪টি দোকান

ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাসেরহাট বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে তা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ১৪টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে বলে সাংবাদিকদের জানান তজুমদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম জাকির।

—–ইউএনবি