সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদ্যাপন উপলক্ষে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট(রপই) আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে এই সপ্তাহের শুরুতে র‌্যালীর উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য মোছা: নাসিমা জামান ববি । র‌্যালীটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রপই ক্যাম্পাসে এসে শেষ হয় ।

পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রপই হল রুমে অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয় ।

রপই অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রপই উপাধ্যক্ষ প্রকৌশলী মো: তাজুল ইসলাম,রপই ননটেকচীফ ইনস্ট্রাক্টর সাহিদা বিনতে বারী, শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী আসাদুজ্জামান সরকার, সিভিল ননটেক ইনস্ট্রাক্টর ইউসুফ আলী, বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর মহাদেব কুমার গুন , ননটেকচীফ ইনস্ট্রাক্টর জেয়াউল হক প্রমূখ ।