সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার চাপায় কলেজছাত্রী নিহত

চট্টগ্রামের কালুরঘাট বেইলি ব্রিজে সিএনজি অটোরিকশার চাপায় ফাতেমা তুজ জোহরা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে ফেরিতে উঠার সময় এই ঘটনা ঘটে।

ফাতেমা তুজ জোহরা (১৮) জেলার বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতুসংলগ্ন কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারায়। এসময় টেম্পুটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। ঠিক তখনই ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসাব বলেন, পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—–ইউএনবি