সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহে সোমবার পর্যন্ত ৮ দিনে দেশজুড়ে হিট স্ট্রোকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এইচইওসি/সিআর)।

এর মধ্যে মাদারীপুরে দুইজন এবং বান্দরবান, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, ঝিনাইদহ, খুলনা, লালমনিরহাট ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন।

সোমবার পর্যন্ত মৃত্যুর এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।

এদিকে ইউএনবির জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার প্রচণ্ড গরমে নীলফামারী জেলার বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে ৪ জন এবং নাটোরে আরও একজনের মৃত্যু হয়েছে।

যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা বিভাগসহ খুলনা ও রাজশাহী বিভাগের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিদ্যমান তাপপ্রবাহের কারণে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

—–ইউএনবি