সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হবিগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের বাহুবল ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে হৃদয় মিয়া ও রিপন মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার তুগলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া এবং শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুতাং বাজার থেকে পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজার থেকে মাছ নিয়ে রওনা দেয়।

মাছ বোঝাই পিকআপটি শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে তুগলীতে পৌঁছালে সিলেটগামী সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

—–ইউএনবি