সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

সিলেটের বিয়ানীবাজারে বালুবোঝাই ট্রাকের চাপায় শিবলু আহমেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিবলু উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার খাসা পণ্ডিতপাড়া এলাকায় বসবাস করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার দায়িত্বশীলরা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

—–ইউএনবি