সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে মিয়ানমারের আনুমানিক ৩০০ মিটার ভেতরে বান্ডুলা ক্যাম্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) এবং কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।

স্থানীয়দের ধারণা, আহতরা চোরাকারবারি; ইয়াবা এবং গরু পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের ভেতরে প্রবেশ করার পর স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হন।

—–ইউএনবি