সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হিট স্ট্রোকে ১৪ দিনে ১৫ জনের প্রাণহানি: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইল ছবি

রবিবার পর্যন্ত ১৪ দিনে হিট স্ট্রোকে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম (এইচইওসি/সিআর) এ তথ্য জানিয়েছে।

চলমান তাপপ্রবাহের মধ্যে রবিবার পর্যন্ত মোট ১৪ দিনে হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে।

এছাড়া সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হিট স্ট্রোকে একজন মারা গেছেন এবং তিনজন অসুস্থ হয়েছেন।

গত ২২ এপ্রিল থেকে হিট স্ট্রোকের কারণে মৃত্যুর রেকর্ড রাখা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে প্রায় এক মাস ধরে দেশে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ায় সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করে।

তাপপ্রবাহের কারণে আগামী ২ মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছিল সরকার।

—–ইউএনবি