সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবুল চিশতী ও কবির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানটি ইউটার্ন নিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দের ছেলে পিকআপ ভ্যানচালক বাবুল চিশতী এবং একই জেলার ভেদরগঞ্জ থানার সিংধলা গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে কবির হোসেন। তারা মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে কবির হোসেনের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিদর্শক (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

—–ইউএনবি