সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরে ভেঙে যাওয়া রেললাইন মেরামত, ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে ভেঙে যাওয়া রেললাইন মেরামতের পর স্বাভাবিক হয়েছে রাজশাহী রুটের ট্রেন চলাচল।

মেরামতের দায়িত্বে নিয়োজিত রেলওয়ে কর্মী শহিদুল ইসলাম বলেন, আজ বুধবার দুপুর ১টার পর ভেঙে যাওয়া লাইনটি অপসারণ করে সেখানে নতুন আরেকটি রেললাইন বসানো হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বাভাবিক গতিতে শুরু করা হয় ট্রেন চলাচল।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ঢালারচর এক্সপ্রেস নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরের মালিগাছা এলাকা অতিক্রম করে স্টেশনে প্রবেশের পর এক পাশের লাইনের প্রায় ৪ ইঞ্চি পরিমাণ ভেঙে যায়।

এ কারণে বিশেষ ব্যবস্থায় ১০ কিলোমিটার গতিতে পারাপার করা হচ্ছিল রাজশাহী রুটের সব ট্রেন।

—–ইউএনবি