সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিরাজগঞ্জে পিকআপের চাপায় নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপের চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকা মাঠপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল গফুর ও একই উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, পাবনা থেকে একটি পিকআপ সিরাজগঞ্জে আসার পথে ব্রহ্মকাপালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

—–ইউএনবি