সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩২) ও সিরাজ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে উভয় দলের লোক দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর জিলু মিয়া মারা যান। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে সিলেটে পাঠানো হযেছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

—–ইউএনবি