সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেরোবিতে বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ মে) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেরোবি পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মরহুমের কবর জিয়ারত ও রুহের মগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে সংক্ষিপ্ত পদযাত্রা করা হয়। এসময় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।